ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একযোগে ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে। তবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন।

এ ছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

একযোগে এতসংখ্যক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনাকে প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনে নির্ধারিত প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে আলাদা কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ads
ads
ads

Our Facebook Page